নগদে বিনিয়োগ ইস্যুতে গভর্নরের সঙ্গে বৈঠক করলেন আরমান


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
নগদে বিনিয়োগ ইস্যুতে গভর্নরের সঙ্গে বৈঠক করলেন আরমান

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর নগদের নীতি এখনো চূড়ান্ত হয়নি। এই খাতে ব্যক্তিবিনিয়োগের সুযোগ দেয়া হলে বিদেশি বিনিয়োগ সম্ভব হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

 

মঙ্গলবার গভর্নরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান।

 

৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে মীর আহমাদ বিন কাসেম আরমান চিঠি দেন। তাতে বিদেশি নিয়োগকারীদের জন্য নিরীক্ষা পরিচালনার অনুমতি চেয়ে অনুরোধ করা হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল, নগদে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেয়া হবে।

 

মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী নগদে বিনিয়োগ করতে আগ্রহী। এই মুহূর্তে একটি বিনিয়োগকারীর তরফে আইনজীবী হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে এসেছেন।

 

যদিও এই বিনিয়োগকারী কারা এমন প্রশ্নের জবাবে মীর আহমাদ বিন কাসেম আরমান নাম বলেননি। তবে তিনি জানান, তাদের তিন মহাদেশে বিনিয়োগ আছে। এখন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তিনি একজন আইনজীবী হিসেবে তাদের স্থানীয় সমন্বয়কের ভূমিকা পালন করছেন, আইনি সহায়তা দিচ্ছেন।

 

কালের সমাজ/এসআর